আসিফ নজরুলের পাল্টা প্রশ্ন সাকিবের মামলা নিয়ে

 


 

জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার সাকিব আল হাসানের বিরুদ্ধে হওয়া হত্যা মামলা নিয়ে সংবাদমাধ্যমে অনেক লেখালেখি হলেও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হকের মামলার সময় দেশের সংবাদমাধ্যম চুপ ছিল বলে মনে করেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। আজ সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে এক প্রশ্নোত্তরপর্বে সাকিবের বিরুদ্ধে করা মামলার প্রসঙ্গ এলে আসিফ নজরুল এ কথা বলেন।


৫ আগস্ট আদাবরে পোশাক কারখানার কর্মী মো. রুবেল হত্যার ঘটনায় তাঁর বাবা রফিকুল ইসলামের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আরও অনেকের সঙ্গে আসামি করা হয়েছে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাকিবকে। এরপর হত্যা মামলায় আসামি হওয়ায় জাতীয় দল থেকে বাদ দিয়ে মামলার তদন্তের স্বার্থে সাকিবকে দেশে ফিরিয়ে আনতে বিসিবিকে আইনি নোটিশ পাঠান একজন আইনজীবী। যদিও গতকাল বিসিবি সভাপতি ফারুক আহমেদ প্রথম আলোকে বলেছেন, দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত জাতীয় দলের হয়ে খেলবেন সাকিব। দরকার হলে বিসিবি তাঁকে সব রকমের আইনি সহায়তাও দেবে।

 

Post a Comment

Previous Post Next Post