কুমিল্লার মহিষমারা আশ্রয়কেন্দ্রে খাবার নেই, শিশু-বৃদ্ধসহ বিপাকে ৪০০ মানুষ

 


গোমতি নদীর বাঁধ ভেঙে কুমিল্লার বুড়িচং উপজেলা প্লাবিত হয়েছে। ইতোমধ্যেই উপজেলায় ১৫ ফুটের বেশি পানি ঢুকে পড়েছে। এখনও পানি প্রবল বেগে বুড়িচং উপজেলার দিকে প্রবাহিত হচ্ছে।

বৃহস্পতিবার ২২ আগস্ট রাত সাড়ে ১১টার পর থেকে এলাকাটি প্লাবিত হয়েছে। যে কারণে স্থানীয় আশ্রয়কেন্দ্রগুলোতে অবস্থান নিয়েছেন ঘরহারা মানুষজন। দেখা দিয়েছে খাবার ও চিকিৎসা-সংকট।


জানা গেছে, কুমিল্লার বুড়িচং উপজেলার মহিষমারা উচ্চবিদ্যালয় আশ্রয়কেন্দ্রে বৃহস্পতিবার রাত থেকে প্রায় ৪০০ মানুষ আশ্রয় নিয়েছেন। আশ্রয় মতি পর থেকে সেখানে কেউই খাবার ও চিকিৎসাসেবা নিয়ে যায়নি। যে কারণে ২০ জনের বেশি শিশু ও ১০ জনের বেশি বৃদ্ধকে নিয়ে বিপাকে পড়েছেন আশ্রয়গ্রহণকারীরা। 

স্কুলের প্রধান বলেন, ‘আমরা আমাদের স্বেচ্ছাসেবীদের জানিয়েছি। কিন্তু তারা নিজেরাই নিজেদের পরিবার নিয়ে ব্যস্ত, তারাও বিপদে আছে। যাদের সম্ভব হয় দ্রুত মহিষমারা উচ্চবিদ্যালয়ে আসুন। এখানকার প্রায় ৪০০ মানুষ না খেয়ে আছে। শিশুরা কান্না করছে। বের হওয়ার অবস্থাও নেই।


Post a Comment

Previous Post Next Post